Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 25 Sep 2026 22:01
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: খুলনায় ৭ দিনের সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুন) থেকে পরবর্তী সাত দিন জেলা ও মহানগরে এ লকডাউন পালন করতে হবে।

শনিবার (১৯ জুন) দুপুরে জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার ও সোমবার পূর্বনির্ধারিত কঠোর বিধিনিষেধ অব্যাহত থাকবে।

জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, সর্বাত্মক লকডাউন চলাকালে খুলনা মহানগর ও জেলায় গণপরিবহন সম্পূর্ণ বন্ধ থাকবে। শুধু ওষুধ এবং জরুরি কাঁচামাল ব্যতীত সবধরনের দোকানপাট এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

সর্বাত্মক লকডাউনের বিধিনিষেধ বাস্তবায়নে সব প্রশাসনসহ রাজনীতিবিদরা একত্রে কাজ করবেন বলেও জানিয়েছেন জেলা প্রশাসক।

(এসকে/এসএএম/১৯ জুন ২০২১)