Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 20 Jul 2026 00:46
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের ফু ওয়াং সিরামিকের অর্ধবার্ষিক (জুলাই’১৬-ডিসেম্বর’১৬) আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএস কমেছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, অর্ধবার্ষিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.২৫ টাকা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ০.৩৩ টাকা। শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১২.৭৭ টাকা। গত অর্থবছরের একই সময়ে এনএভিপিএস ছিল ১২.০৪ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.২৩ টাকা। গত অর্থবছরের একই সময়ে এনওসিএফপিএস ছিল ০.৩৬ টাকা।

(এমআইআর/ ০২ মার্চ ২০১৭)