Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 05 Aug 2026 10:16
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: শখের দাম লাখ টাকা। আর তারকাদের শখের শেষ নেই। সেগুলো প্রায়ই আসে খবরের শিরোনামে। বলিউডের তারকারাও এ তালিকায় পিছিয়ে নেই।

এখানে তারকাদের বড় বড় শখের কথা কার না জানা। বিশেষ করে বিলাস বহুল বাড়ি নিয়ে বলিউডের তারকাদের অন্যরকম ভালো লাগা রয়েছে। যেমন শাহরুখের মান্নাত, অমিতাভ বচ্চনের জলসা।

এবার মুম্বাইয়ের জুহুতে বিলাসবহুল বাংলো কিনলেন অভিনেতা অজয় দেবগন। আনুমানিক ৪৭.৫ কোটি টাকা দিয়ে এই বাংলো কিনেছেন অভিনেতা। সম্প্রতি ৩১ কোটি দিয়ে নতুন একটি সম্পত্তি কেনেন বিগ বি। তারপরই প্রকাশ্যে আসে অজয়ের এই নতুন বাংলোর কথা।

এই মুহূর্তে স্ত্রী কাজল ও দুই সন্তানকে নিয়ে জুহুর একটি আবাসনে থাকেন অভিনেতা। সেই একই লেনে আরেকটি নতুন সম্পত্তি কিনেছেন অজয়।

সূত্রের খবর, অজয়ের কেনা এই বাংলো প্রায় ৪৭৪ স্কোয়ার মিটার ছড়ানো। যার আনুমানিক মূল্য ৪৭.৫ কোটি টাকা। যে কারণে ব্যাঙ্ক থেকে ১৮.৭৫ কোটি টাকার ঋণও নাকি নিয়েছেন অভিনেতা।

জানা গেছে, ২০২০ সালের নভেম্বর-ডিসেম্বর নাগাদ এই নতুন সম্পত্তি কেনার সিদ্ধান্ত নেন অজয়। অবশেষে এই বছর মে মাস নাগাদ এই সম্পত্তির মালিকানা যায় অজয় ও তার মায়ের নামে।

(ডিএফই/২২ জুন, ২০২১)