Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 09:01
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: সাংবাদিক সংগঠনের আমন্ত্রণে ইফতার আয়োজনে অংশ নেবেন নায়ক শাকিব খান। জাতীয় প্রেসক্লাবে রোববার অনুষ্ঠিত হবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) উদ্যোগে ইফতার।

এ আয়োজনে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানটিতে শাকিব খানকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়াও বিশিষ্ট ব্যাক্তিবর্গ ইফতারে অংশ নেবেন।

এ ব্যাপারে শাকিব খান বলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। আশা করছি সাংবাদিক ভাই-বোনদের সঙ্গে ইফতারে অংশ নিতে পারবো। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন।

তিনি আরো বলেন, আমাদের শুধু চলচ্চিত্রে অভিনয় করলেই হবে না। এখন সময় এসেছে চলচ্চিত্রের জন্য আরো কিছু করার। কিন্তু সরকার যদি সাহায্য না করে তবে আমাদের কী-বা করার আছে? তবে এই সরকার অনেক আন্তরিক, কিন্তু আমার মনে হয় ওনারা অনেক কিছুই জানেন না যে, তাদের কী করা উচিত। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এসব বিষয় অবগত করতে চাই।

শাকিব খান এখন ‘রংবাজ’ ছবি শুটিংয়ে অংশ নিচ্ছেন। তার সঙ্গে জুটি হয়েছেন শবনম বুবলী। এবারের ঈদে শাকিব অভিনীত তিন ছবি মুক্তি পাবার কথা রয়েছে।

(এমআইআর/ ০৪ জুন ২০১৭)