Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 23 Jul 2026 15:51
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত Bangladesh Data Center and Disaster Recovery Site Ltd. এর চেয়ারম্যান হলেন ইনভেস্টমেন্ট  করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেন।

মঙ্গলবার (২৯ জুন) বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেবের সভাপতিত্বে ভার্চুয়ালি Bangladesh Data Center and Disaster Recovery Site Ltd এর পরিচালনা পর্ষদের প্রথম সভায় তাকে এ পদে মনোনীত করা হয়।

সভায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, সোনালী ব্যাংক লিমিটেড, অগ্রণী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, বাংলাদেশ কৃষি ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, সাধারণ বীমা কর্পোরেশন, রূপালী ব্যাংক লিমিটেড, সিডিবিএলের মনোনীত পরিচালকবৃন্দ ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

সভায় সর্বসম্মতিক্রমে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর ব্যবস্থাপনা পরিচালক মো: আবুল হোসেনকে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনোনীত করা হয়।

উল্লেখ্য, Bangladesh Data Center and Disaster Revovery Site Ltd. চলতি বছরের ১১ মার্চ যৌথ মূলধনী কোম্পানিসমূহ ও ফার্মস অধিদপ্তরে নিবন্ধিত হয়।

(এসএএম/২৯ জুন ২০২১)