Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 11:20
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক:  জরুরি রিজার্ভের পরিমাণ ৬৫ হাজার কোটি ডলার বাড়াতে চায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

এতে বলা হয়, নির্বাহী কমিটির এক বৈঠক থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আশা করা হচ্ছে, আগস্টের মধ্যে প্রক্রিয়াটি সম্পন্ন হবে।

রিজার্ভ কাঙ্ক্ষিত মাত্রায় বাড়াতে পারলে তা হবে আইএমএফের ইতিহাসে সর্বোচ্চ।

সংস্থাটির মুখপাত্র গ্যারি রাইস বলেন, কভিড-১৯ মহামারী ও এ-সংক্রান্ত কারণে অর্থনৈতিক সমস্যার মুখে পড়া সদস্য রাষ্ট্রগুলোকে সহায়তা করতেই তাদের এ উদ্যোগ।

এদিকে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, আইএমএফের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জি৭ দেশগুলোর নেতারা। সেইসঙ্গে সবচেয়ে দুর্বল দেশগুলোকে সহায়তার জন্য ১০ হাজার কোটি ডলার সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছেন তারা।

২০টি বড় অর্থনীতির দেশ রিজার্ভ বৃদ্ধিকে সমর্থন দিয়েছে। তারা মনে করছে, উন্নত অর্থনীতির দেশগুলো দ্রুত মহামারীর ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠছে। কিন্তু উন্নয়নশীল দেশগুলো এক্ষেত্রে অনেক পিছিয়ে রয়েছে। কারণ আইএমএফের মতো ঋণদাতা সংস্থার দেয়া অর্থ এর অংশীদারদের শেয়ারের ভিত্তিতে ভাগ হয়ে যায়। ফলে ধনী দেশগুলো বেশি সুবিধা ভোগ করে। তাই এখন দরিদ্র দেশগুলোকে সহায়তা করতে এ উদ্যোগ নিয়েছে আইএমএফ।

(এসএএম/৩০ জুন ২০২১)