Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 28 Jul 2026 23:58
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক:  প্রায় তিন হাজার কোটি ডলার মূল্যের ২৭০টি উড়োজাহাজের ক্রয়াদেশ চূড়ান্ত করল মার্কিন উড়োজাহাজ পরিবহন সংস্থা ইউনাইটেড এয়ারলাইনস।

বুধবার নিজেদের এয়ারলাইনসের ইতিহাসে বৃহত্তম উড়োজাহাজ ক্রয়াদেশের ঘোষণা দেয়া সংস্থাটি। এটি এক দশকেরও বেশি সময়ে একক ক্যারিয়ারের পক্ষ থেকে বৃহত্তম ক্রয়াদেশ। খবর এবিসি নিউজ।

এ ক্রয়াদেশের মধ্যে ২০০টি বোয়িং ৭৩৮ম্যাক্স ও ৭০টি এয়ারবাস এ৩২১নিও মডেলের উড়োজাহাজ অন্তর্ভুক্ত রয়েছে।

সম্প্রতি প্রকাশিত দামের তালিকা অনুযায়ী, চুক্তিটির মূল্য আনুমানিক ৩ হাজার ৩০০ কোটি ডলার সমমানের।

এর আগে ২০১৯ সালে ২০০টি ম্যাক্স সিরিজের ক্রয়াদেশ দিয়েছিল ব্রিটিশ এয়ারওয়েজ। পরবর্তী সময়ে মডেলটির কারিগরি নিরাপত্তা-সংক্রান্ত কারণে এ ক্রয়াদেশ আর চূড়ান্ত করেনি তারা।

উড়োজাহাজ নির্মাণ খাতের জন্য ইউনাইটেড এয়ারলাইনস একটি গুরুত্বপূর্ণ ক্রেতা হিসেবে বিবেচিত হয়ে থাকে। উড়োজাহাজ সংস্থাটির কোনো বড় ক্রয়াদেশ দশকের জন্য উড়োজাহাজ নির্মাণ শিল্পকে প্রভাবিত করে।

(এসএএম/৩০ জুন ২০২১)