Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 11:31
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: করোনার সংক্রমণ বাড়ায় অনির্দিষ্টকালের জন্য লকডাউন বাড়িয়েছে মালয়েশিয়া। আর লকডাউনের নেতিবাচক প্রবণতা থেকে সুরক্ষার পাশাপাশি দরিদ্র পরিবার, ব্যবসা ও টিকাদান কার্যক্রমে গতি আনতে ৩ হাজার ৬২০ কোটি ডলার প্রণোদনা প্যাকেজের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। খবর: এপি।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন বলেন, নতুন সংক্রমণ দিনে ৪ হাজারের নিচে না আসা পর্যন্ত এবং ১০ শতাংশ নাগরিক টিকা না পাওয়া পর্যন্ত বিধিনিষেধ শিথিল করা হবে না।

নতুন দৈনিক সংক্রমণ এক মাস আগে ৯ হাজারের চেয়ে কমছে। তবে এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নতুনভাবে ৫ হাজার ২১৮ জন কভিডে সংক্রমিত হওয়ার কথা জানিয়েছে।

প্রণোদনা প্যাকেজে ২৪০ কোটি ডলারের আর্থিক সহায়তা অন্তর্ভুক্ত থাকবে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ১ কোটি ১০ লাখ পরিবার, প্রবীণ নাগরিক, চাকরি হারানো ১০ লাখ মানুষ এবং আরো ১০ লাখ ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানকে নগদ সহায়তা দেয়া হবে। ঋণ স্থগিত, কর মওকুফ, অনুদান ও ব্যবসায়ে সহায়তার জন্য অন্যান্য ব্যবস্থা ছাড়াও মজুরি ভর্তুকির জন্য অতিরিক্ত ৯১ কোটি ৬০ লাখ ডলার দেয়া হবে।

মহিউদ্দিন বলেন, সরকার আরো বেশি কভিড-১৯ প্রতিরোধী টিকা কেনার জন্য ৯ কোটি ৬০ লাখ ডলার ব্যয়ের পাশাপাশি টিকাদান কার্যক্রম পরিচালনায় ২৪ কোটি ১০ লাখ ডলার ব্যয় করবে। সীমাবদ্ধতা সত্ত্বেও অর্থনৈতিক পুনরুদ্ধারে সরকার সঠিক পথে রয়েছে। আর এটা নিশ্চিত করতে কঠোর পরিশ্রম করা হচ্ছে। কভিড-১৯ মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে আমাদের সাফল্যের মূল চাবিকাঠি হবে টিকা। এখন পর্যন্ত ৬ শতাংশ মালয়েশীয় কভিডের পূর্ণাঙ্গ ডোজ এবং আরো ১৫ শতাংশ নাগরিক প্রথম ডোজের টিকা পেয়েছেন।

(এসএএম/০৩ জুলাই ২০২১)