Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 16 Sep 2026 17:31
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: গ্লাক্সোস্মিথক্লাইন বাংলাদেশ, দেশের অন্যতম কনজিউমার হেলথকেয়ার প্রতিষ্ঠান রমজান উপলক্ষে রাঁধুনি এবং মায়েদের জন্য নিয়ে এল রেসিপি প্রতিযোগিতা, ‘হরলিক্স ডিলাইটস্’। এই রেসিপি প্রতিযোগিতায় অংশ নিতে প্রতিযোগীরা হরলিক্স রেগুলার বা চকলেট হরলিক্স দিয়ে তৈরি যেকোনো খাবারের রেসিপি শেয়ার করতে পারবেন হরলিক্স বাংলাদেশের ফেইসবুক পেইজে মেসেজের মাধ্যমে।

প্রতিযোগীদের থেকে সেরা চারটি রেসিপি ছাপানো হবে জনপ্রিয় জাতীয় পত্রিকা প্রথম আলোর লাইফস্টাইল সাপ্লিমেন্ট নকশায়।

‘হরলিক্স ডিলাইটস্’ রেসিপি প্রতিযোগিতা শুরু হয়েছে ৩০ মে, ২০১৭ থেকে যা ৮ জুন রাত ১২ টা পর্যন্ত চলবে। প্রতিযোগীরা এই সময়ের মধ্যে তাদের হরলিক্স দিয়ে তৈরি যেকোনো খাবারের ছবিসহ রেসিপি এবং তাদের নাম ঠিকানা ও ফোন নাম্বার হরলিক্স বাংলাদেশের ফেইসবুক পেইজে ইনবক্স করে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। হরলিক্স রমজান রেসিপি প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানতে হরলিক্স বাংলাদেশের ফেইসবুক পেইজে ভিসিট করুনঃ https://www.facebook.com/horlicksbangladesh/ বিজ্ঞপ্তি।

(শামীম/ ০৪ জুন ২০১৭)