Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 23 Jul 2026 15:50
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: দেশের সর্বোচ্চ বহুজাতিক টাওয়ার কোম্পানি ইডটকো বাংলাদেশ কোম্পানির সঙ্গে সিকিউরিটি সার্ভিস দেওয়ার চুক্তি করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেনেক্স ইনফোসিস লিমিটেড।

মঙ্গলবার (০৬ জুলাই) এ চুক্তির বিষয়ে অনুমোদন দিয়েছে জেনেক্স ইনফোসিসের পরিচালনা পর্ষদ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি ৩৬০ ডিগ্রি সিকিউরিটি সলুশোন সার্ভিস দেওয়ার জন্য চুক্তি করেছে।

চুক্তি অনুযায়ি, আগামি ৩ বছর কোম্পানিটিকে সিকিউরিটি সার্ভিস দেবে জেনেক্স ইনফোসিস। এক্ষেত্রে ৩৬০ ডিগ্রী ইন্টারনেট অব থিংস (আইওটি) ভিত্তিক সিকিউরিটি সল্যুশন সার্ভিসসহ মনিটরিং ও চুরি থেকে সুরক্ষা দেওয়া হবে।

এই সার্ভিস থেকে আগামি ৩ বছর ২৪ কোটি টাকা আয় হবে বলে ধারনা করছে জেনেক্স ইনফোসিস কর্তৃপক্ষ।

(এসএএম/০৭ জুলাই ২০২১)