Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 10:40
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: নিজেদের বৈদ্যুতিক গাড়ির চার্জিং ইউনিট ইলেকট্রিফাই আমেরিকার শেয়ার বিক্রি করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফক্সওয়াগন।

 

সংশ্লিষ্ট সূত্র এমন তথ্য জানা গেছে।

 

সূত্র জানায়, কোম্পানিটি তাদের ব্যাটারিচালিত গাড়ি নির্মাণের জন্য অবকাঠামো নির্মাণের উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগের জন্য যথেষ্ট তহবিল সংগ্রহের জন্য ইলেকট্রিফাই আমেরিকার শেয়ার বিক্রির পরিকল্পনা গ্রহণ করেছে ভক্সওয়াগন।

 

রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়, এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য সিটি গ্রুপের সঙ্গে কাজ করছে ফক্সওয়াগন। এ জন্য সংস্থাটি বিনিয়োগকারী খুঁজছে।

 

ফক্সওয়াগনের প্রত্যাশা, এ খাতে তারা ১০০ কোটি ডলার বিনিয়োগের মতো বিনিয়োগকারী খুঁজে পাবে। আর দ্রুতই অবকাঠামো নির্মাণসংশ্লিষ্ট কোনো গোষ্ঠী ও অন্যান্য আগ্রহী বিনিয়োগকারীদের কাছে পৌঁছাতে পারবে বলেও আশা করছে সংস্থাটি।

 

এর আগে ইলেকট্রিফাই আমেরিকা ২০২৬ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে তাদের চার্জিং স্টেশন বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করেছিল। এ প্রকল্পে প্রতিষ্ঠানটি ২০০ কোটি ডলার ব্যয়ের জন্য বরাদ্দ করেছিল। যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠানটির মূল প্রতিদ্বন্দ্বী চার্জপয়েন্ট ও টেসলার সুপারচার্জার। প্রতিদ্বন্দ্বী এ প্রতিষ্ঠান দুটির মোট ৬৫৩টি চার্জিং পয়েন্ট রয়েছে।

 

(এসএএম/০৮ জুলাই ২০২১)