Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 18:30
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: একুশে পদক ২০১৮ এবং শিল্পকলা পদক ২০১৬ বিজয়ী প্রখ্যাত গুনী স্থিরচিত্রগ্রাহক গোলাম মুস্তাফা আজ শুক্রবার, ৯ জুলাই ২০২১ তারিখে তাঁর নিজ গৃহে ৮১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র, কন্যা, দুই নাতি এবং তিন বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। গোলাম মুস্তাফা মৃত্যুর পূর্ব পর্যন্ত বাংলাদেশ টেলিভিশনের পরিচালক, স্থিরচিত্রগ্রহণ এবং নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচারাল বিভাগে গেস্ট লেকচারার হিসেবে দায়িত্ব পালন করে গেছেন।

গোলাম মুস্তাফা ১৯৬৪ সালে বাংলাদেশ টেলিভিশনের যাত্রার শুরু থেকে সম্মুখসারীর চিত্রগ্রাহক হিসেবে কর্মজীবন শুরু করেন। সে সময় বাংলাদেশ টেলিভিশন মাত্র তিনজন নতুন প্রশিক্ষণপ্রাপ্ত স্থিরচিত্রগ্রাহক নিয়ে কেবল যাত্রা শুরু করে। গোলাম মুস্তাফা ছিলেন সেই তিনজনের মধ্যে একজন। তিনি দীর্ঘ ৩০ বছর বিটিভি’র সাথে ছিলেন এবং অবসরে যাওয়ার আগে প্রায় ৪২জন চিত্রগ্রাহক ধারণের মত অবকাঠামো তৈরী করে রেখে যান। ঢাকার আজিমপুর গোরস্থানে (নতুন) তাঁকে সমাহিত করা হবে।

(ডিএফই/০৯ জুলাই, ২০২১)