Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 16 Jun 2026 16:01
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: সিটি ইউনিভার্সিটি ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে শনিবার “টেক্নো পেডাগজি সিস্টেম” বিষয়ক ওয়েবিনার (অনলাইন সেমিনার) জুম প্লাটফর্মে অনুষ্ঠিত হয়।

উক্ত ওয়েবিনারটি পরিচালনা করেন আইকিউএসি এডিশনাল ডিরেক্টর ও কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রকৌশলী মোঃ সাফায়েত হোসেন।

উক্ত ওয়ার্কশপে স্বাগত বক্তব্য প্রদান করেন, ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল এর পরিচালক প্রফেসর মুস্তাফিজুর রহমান।

অনলাইন ভার্চুয়াল ওয়ার্কশপে মূল প্রবন্ধ ও বক্তব্য উপস্থাপন করেন ইন্ডিয়ার চেন্নাইয়ের তামিল নাড়ু টিচার্স এডুকেশন ইউনিভার্সিটির পেডাগজিকেল সাইন্সের প্রফেসর ডঃ পি. সি. নাগা সুব্রামানি।

শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তির সমন্বয় ও ব্যবহার একটি যুগান্তকারী পদক্ষেপ, শ্রেণিকক্ষের অভিজ্ঞতাকে সমৃদ্ধ ও আরও ফলপ্রসূ করার জন্য বিশেষায়িত সফটওয়্যার ও হার্ডওয়্যার ব্যবহারবিধি তুলে ধরেন। ভিডিও প্রেজেন্টেশনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবটের মাধ্যমে শ্রেণীকক্ষে শিক্ষাদান পদ্ধতি দেখানো হয়।

ভারতের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে রোবট শিক্ষকের তত্ত্বাবধানে শিক্ষা কার্যকম চলছে। সিটি ইউনিভার্সিটির বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানগণসহ সিটি ইউনিভার্সিটির দশটি বিভাগের একশো জন শিক্ষকগণ জুম প্লাটফর্মে অনলাইনে সেমিনারটিতে উপস্থিত ছিলেন।

মহামারী সংকট (কোভিড-১৯) চলাকালীন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে টেকনিকাল কম্পিউটার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও রোবটিক অনলাইন শিক্ষা (ই-লার্নিং) কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে গুরুত্ব দেয়া হয়।

(ডিএফই/১০ জুলাই, ২০২১)