Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 17 Sep 2026 02:28
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের সুইচ ইয়ার্ডে অগ্নিকাণ্ড ঘটেছে।

শুক্রবার সকালে এ দুর্ঘটনার পর থেকে ওই বিদ্যুৎ কেন্দ্রের ৩টি ইউনিটে উৎপাদন বন্ধ রয়েছে।

প্রতিষ্ঠানটির আশুগঞ্জ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ.এস.এম. সাজ্জাদুর রহমান জানান, সকালে ১৩২ কেভি গ্রিডলাইনের সুইচ ইয়ার্ডে হঠাৎ আগুন লেগে তাৎক্ষণিকভাবে কেন্দ্রের ৩টি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার পর থেকে জাতীয় গ্রিডে ৪২৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

তিনি বলেন, বন্ধ হওয়া ইউনিটগুলো হচ্ছে- ৫০ মেগাওয়াটের টিএসকে ইউনিট, ২২৫ মেগাওয়াটের কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট ও ১৫০ মেগাওয়াটের একটি ইউনিট।

প্রতিষ্ঠানটির এমডি জানান, আগুনের কারণে গ্রিডলাইনেও ত্রুটি দেখা দিয়েছে। ফলে সকাল থেকে কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলায় বিদ্যুৎ সরবরাহ বাধাগ্রস্ত হয়। তবে বিকল্প ব্যবস্থায় অন্য একটি গ্রিডলাইন দিয়ে ইতোমধ্যে বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়েছে।

তিনি বলেন, ঘটনার পরপরই স্থানীয় প্রকৌশলীরা মেরামত শুরু করেছেন। সম্পূর্ণ মেরামত করতে অনেক সময় লাগবে। আগুনের কারণ বা ক্ষয়-ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

(এসএএম/ ০৩ মার্চ ২০১৭)