
বিনিয়োগবার্তা ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে স্ন্যাকস প্রস্তুতকারী প্রতিষ্ঠান বায়ারা হোল্ডিং অধিগ্রহণ করেছে সৌদি আরবের সাভোলা গ্রুপ। খবর: আরব নিউজ।
খবরে বলা হয়, সম্প্রতি ২৬ কোটি ডলারের (৯৭ কোটি ৫০ লাখ সৌদি রিয়াল) এক চুক্তি স্বাক্ষরের বিনিময়ে এ অধিগ্রহণ সম্পন্ন হয়।
প্রতিষ্ঠানটি জানায়, চলমান নগদপ্রবাহ ও ব্যাংকঋণের সমন্বয়ে এ ক্রয়ের অর্থায়ন করা হবে। চুক্তিটি বর্তমান বাজারে সাভোলার পাঁচ বছর মেয়াদি সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে গণ্য হবে। বিশেষ করে সৌদি ও মিসরে বিভিন্ন কোম্পানি অধিগ্রহণের মাধ্যমে এ সম্প্রসারণ পরিচালিত হবে।
(এসএএম/১৩ জুলাই ২০২১)