Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 24 Jul 2026 12:11
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: এনার্জি রেগুলেটরি কমিশনের দ্বিতীয় দফা পহেলা জুন থেকে গ্যাসের দাম বাড়ানোর কার্যকারিতা ৬ মাসের জন্য বাতিল করে দেয়া হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। ফলে নতুন করে দাম বাড়াতে এখন আর কোনো বাধা নেই।

সোমবার (০৫ জুন) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

একইসঙ্গে এ বিষয়ে জারি করা রুল আসছে ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন আপিল বেঞ্চ। গেলো ৩০ মে দ্বিতীয় দফা গ্যাসের দাম বাড়ানোর কার্যকারিতা বাতিল করে হাইকোর্টের রায় স্থগিত করেন চেম্বার আদালত।

এর আগে গেলো ২৮ ফেব্রুয়ারি এনার্জি রেগুলেটরি কমিশনের দুই ধাপে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্তের দ্বিতীয় ধাপের কার্যকারিতা ৬ মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে গণবিজ্ঞপ্তি জারি করে কমিশনের গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত কেন অবৈধ ও আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না তা জানতে চেয়ে রুলও জারি করা হয়।

ওই রায়ের ফলে দ্বিতীয় ধাপে ১ জুন থেকে এক চুলায় ৯০০ এবং দুই চুলায় ৯৫০ টাকা মূল্য নির্ধারণ করে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত থাকে।
এর আগে গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে আদালতে রিট দায়ের করেন কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) -এর কনজুমার কমপ্লেইন হ্যান্ডলিং ন্যাশনাল কমিটির আহ্বায়ক স্থপতি মোবাশ্বের হোসেন।

(এমআইআর/ ০৫ জুন ২০১৭)