Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 20:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা, নরসিংদী: নরসিংদীর চরাঞ্চলে মেঘনার শাখা নদীতে ডুবে তাবাসসুম আক্তার (৭) ও শিউলি আক্তার (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার বিকালে সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের কাজিরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুদের মধ্যে তাবাসসুম আক্তার কাজিরকান্দি গ্রামের আলাল সিকদারের মেয়ে ও শিউলি আক্তার তোফাজ্জল সিকদারের মেয়ে। তারা সম্পর্কে চাচাতো বোন।

আলোকবালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন সরকার দিপু এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার বিকালে দুই শিশু বাড়ির অদূরে ঘাটে মেঘনার শাখা নদীতে গোসল করতে নামে। এ সময় তারা পানিতে খেলা করার সময় তলিয়ে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা শিশু দুটিকে উদ্ধার করে সন্ধ্যায় আশঙ্কাজনক অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

(এসএইচআর/এসএএম/১৪ জুলাই ২০২১)