Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 10:52
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক:  চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল- জুন’২০২১) নিজেদের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ মুনাফার রেকর্ড করেছে নিউইয়র্কভিত্তিক ব্যাংক গোল্ডম্যান শ্যাকস।

সমাপ্ত প্রান্তিকে ৫৪৯ কোটি ডলারের মুনাফা পেয়েছে ব্যাংকটি।

গত বছরের একই প্রান্তিকে ব্যাংকটির মুনাফার পরিমাণ ছিল ৩৭ কোটি ৩০ লাখ ডলার।

এর আগে চলতি বছরের প্রথম তিন মাসে গোল্ডম্যান স্যাকস ৬৭১ কোটি ডলার মুনাফার রেকর্ড করেছিল।

এটি তাদের ইতিহাসে এক প্রান্তিকে সর্বোচ্চ মুনাফার রেকর্ড।

(এসএএম/১৫ জুলাই ২০২১)