Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 10:16
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২১) বিপুল পরিমাণ মুনাফার রেকর্ড করেছে মার্কিন বহুজাতিক বিনিয়োগ ব্যাংক জেপি মরগান। আলোচ্য সময়ে সংস্থাটি আগের বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি মুনাফা পেয়েছে।

 

অ্যাসোসিয়েটেড প্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক অর্থনীতির পুনরুদ্ধার এবং ব্যালেন্স শিটে ঝুঁকিপূর্ণ ঋণ কমে যাওয়ার এমন মুনাফা প্রবৃদ্ধি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে গত তিন মাসে সুদের হার হ্রাসের কারণে এ সময়ে ব্যাংকটির আয় লক্ষণীয়ভাবে কমে গেছে।

 

ব্যাংকটি জানিয়েছে, গত তিন মাসে ১ হাজার ১৯৫ কোটি ডলারের মুনাফা রেকর্ড করা হয়েছে। যেখানে আগের বছরের একই সময়ে মুনাফার পরিমাণ ছিল ৪৬৯ কোটি ডলার। এ সময়ে ব্যাংকটির প্রতিটি শেয়ারের দাম গত বছরের ১ ডলার ৩৮ সেন্ট থেকে ৩ ডলার ৭৮ সেন্টে উন্নীত হয়েছে।

 

নিউইয়র্কভিত্তিক ব্যাংকটি গত প্রান্তিকে ২২৯ কোটি ডলারের ঋণ বিতরণ করেছে। তবে প্রথম প্রান্তিকে ৪১৬ কোটি ডলার ঋণ বিতরণের চেয়ে এবারের পরিসংখ্যান বেশ কম। এ ঋণের বেশিরভাগই ক্রেডিট কার্ডে বিতরণ করা হয়েছে।

 

জেপি মরগানের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা জেমি ডিমন এক বিবৃতিতে বলেন, অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির উন্নতি অব্যাহত থাকায় গ্রাহক ও পাইকার ব্যালেন্স শিটে শক্তিশালী প্রবৃদ্ধি হয়েছে।

 

ব্যালেন্স শিটের উন্নতি হলেও ব্যাংকটি আয়ের ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। এ প্রান্তিকে ব্যাংকটি ৩ হাজার ১৪০ কোটি ডলার আয়ের রেকর্ড করেছে। এ আয় আগের বছরের একই সময়ের তুলনায় ৭ শতাংশ কম।

 

(এসএএম/১৭ জুলাই ২০২১)