Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 25 Sep 2026 17:54
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর লোকাল অফিসের উদ্যোগে ’তাক্বওয়া অর্জনে মাহে রমজানের ভুমিকা’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

৪ জুন, ২০১৭ রবিবার রাজধানীর বিসিআইসি মিলনায়তনে এ মাহফিলটি অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ আব্দুল হামিদ মিঞা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সোবহানবাগ জামে মসজিদের খতিব শাহ্ ওয়ালী উল্লাহ্। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মু. শামসুজ্জামান, আবু রেজা মোঃ ইয়াহিয়া ও মোঃ তাহের আহমেদ চৌধুরী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।

এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মো. ওমর ফারুক খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের উর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তা-কর্মচারী, শিল্পপতি, ব্যবসায়ী, ব্যাংকার, সাংবাদিক, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, উলামা এবং শাখার গ্রাহক ও শুভানুধ্যায়ীগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

(শামীম/ ০৫ জুন ২০১৭)