Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 10:41
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: বাংলাদেশের অকৃত্রিম বন্ধু খ্যাতিমান ব্রিটিশ সাংবাদিক সায়মন ড্রিং আর নেই।

 

রোমানিয়ার একটি হাসপাতালে অ‌স্ত্রোপচা‌রের সময় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭৬ বছর।

 

রোমানিয়ার একটি নিভৃত পল্লীতে বাস করতেন সাইমন ড্রিং। মৃত্যুকালে সায়মন ড্রিং স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।

 

১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানের ভয়াবহতা ও নৃশংসতার শুরু থেকেই প্রতিবেদন করছিলেন সাইমন ড্রিং। বাংলাদে‌শের সম্মানসূচক নাগরিকত্ব দেয়া হয়েছিল তা‌কে।

 

সায়মন ড্রিং বিবিসি, রয়টার্স, টেলিগ্রাফ, ওয়াশিংটন পোস্টের মতো শীর্ষ সংবাদমাধ্যমে কাজ করেছেন।

 

ইন্টারন্যাশনাল রিপোর্টার অব দ্য ইয়ার-১৯৭১ সহ বহু আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন তি‌নি।

 

২০০০ সালে দেশের প্রথম বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টিভি গড়ে তোলার কান্ডা‌রি হি‌সে‌বে এসেছি‌লেন তি‌নি।  ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় আসার পর একুশে টিভির সম্প্রচার বন্ধ করে দেয়া হয়। পরের বছরের অক্টোবরে সরকার সায়মন ড্রিংয়ের ভিসা ও ওয়ার্ক পারমিট বাতিল করে তাকে অবিলম্বে বাংলাদেশ ত্যাগের আদেশ দেয়।

 

(এসএএম/২০ জুলাই ২০২১)