Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 10:25
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় ২০০ আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে নারী সদস্যের সংখ্যা বেড়েছে। সরকারের নেয়া পদক্ষেপের কারণে গত পাঁচ বছরে এ খাতে নারীর সংখ্যা বেড়েছে এক-তৃতীয়াংশ।

থিংক ট্যাংক নিউ ফাইন্যান্সিয়ালের পর্যালোচনা অনুযায়ী, ২০১৬ সালে বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে নারী সদস্যের পরিমাণ ছিল ২৩ শতাংশ, যা এখন বেড়ে দাঁড়িয়েছে ৩২ শতাংশে। পাশাপাশি নির্বাহী কমিটিতে নারী সদস্যদের প্রতিনিধিত্ব ১৪ শতাংশ থেকে বেড়ে হয়েছে ২২ শতাংশ।

রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিষ্ঠানগুলোতে যদি এ অনুপাতে নারীদের অন্তর্ভুক্তি বাড়তে থাকে তাহলে ২০২৯ সাল নাগাদ পরিচালনা পর্ষদে এবং ২০৩৩ সাল নাগাদ নির্বাহী কমিটিতে নারীদের অংশগ্রহণ সমান হবে। আর এর মাধ্যমেই আরো বেশি নারী রাজস্ব আহরণকারীর ভূমিকায় অবতীর্ণ হতে পারবে।

(এসএএম/২১ জুলাই ২০২১)