Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 10:25
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: যন্ত্রাংশ ঘাটতির কারণে থাইল্যান্ডের কারখানাগুলোতে গাড়ি উৎপাদন স্থগিত করেছে টয়োটা মোটর করপোরেশন।

 

গত বুধবার থেকে দেশটির তিনটি কারখানার কার্যক্রম স্থগিত করা হয়েছে।

 

টয়োটা মোটরের কর্মকর্তারা জানিয়েছেন, সর্বশেষ কোভিড-১৯ প্রাদুর্ভাব দেশটির গাড়ির যন্ত্রাংশ উৎপাদন কারখানাগুলোকে বন্ধ করতে বাধ্য করেছে।

 

কিয়োদো নিউজের খবরে বলা হয়েছে, ব্যাংককের শহরতলিতে থাকা টয়োটার তিনটি কারখানায় বার্ষিক গাড়ি উৎপাদনক্ষমতা ৭ লাখ ৬০ হাজার ইউনিট। জাপানি গাড়ি নির্মাতা সংস্থাটির দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে মূল উৎপাদন ঘাঁটি হিসেবে কাজ করে এ কারখানাগুলো।

 

কারখানা তিনটির উৎপাদন ২৯ জুলাই আবার শুরু করার সম্ভাব্য তারিখ জানিয়েছিল টয়োটা। তবে ওইদিন উৎপাদন শুরু হবে কিনা তা নিয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি সংস্থাটি। কার্যক্রম পুনরায় চালু করা কিংবা স্থগিতাদেশ আরো বাড়ানোর ক্ষেত্রে ওই অঞ্চলে কভিড সংক্রমণের হার বিবেচনার নেয়া হবে।

 

 

গাড়ি নির্মাতা সংস্থাটি ঘোষণা করেছিল, দক্ষিণ-পূর্ব এশিয়ায় কভিড-১৯ সংক্রমণ ছড়িয়ে যাওয়ার কারণে গাড়ির যন্ত্রাংশের ঘাটতি তৈরি হয়েছে। এ কারণে জুলাইয়ের শেষ ও আগস্টের শুরুর দিকে পাঁচদিনের জন্য মধ্য জাপানের কারখানার উৎপাদনও আংশিকভাবে স্থগিত করা হবে।

 

(এসএএম/২৪ জুলাই ২০২১)