Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 10:11
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: নতুন করে কোভিড-১৯ সংক্রমণ বেড়ে যাওয়ায় বিধিনিষেধ বাড়িয়ে দিয়েছে থাইল্যান্ড সরকার। ফলে এখন সম্পূর্ণ লকডাউন হওয়ার পথে ব্যাংকক।

 

ব্যাংককের রাস্তায় কোভিড-১৯ রোগীদের মৃত অবস্থায় পাওয়ার পর থাই প্রধানমন্ত্রী প্রায়ুথ চ্যান-ওচা অসুস্থদের হাসপাতালের চিকিৎসা কার্যক্রম বাড়ানোর নির্দেশ দিয়েছেন।

 

স্বাস্থ্য মন্ত্রণালয় সারা দেশে ১৪ হাজার ৫৭৫ জন্য নতুন করে কোভিডে আক্রান্ত এবং ১১৪ জনের মৃত্যুর কথা জানিয়েছে। এপ্রিলে বেশ কয়েকটি অনুষ্ঠান এবং সরকারি ছুটির পর এ মৃত্যুর ঘটনা ঘটেছে।

 

এর আগে গত বছর দেশটিতে কোভিডে সংক্রমিত হয়ে ৩ হাজার ৮১১ জন মারা গিয়েছিল। নতুন করে সংক্রমণ বেড়ে যাওয়ায় এবং ধীর টিকাদান কার্যক্রমের জন্য থাই সরকার জনসাধারণের ক্ষোভের মুখে পড়েছে। হাসপাতালে জায়গা না হওয়ায় চিকিৎসার জন্য রাস্তায় ও বাড়িতে অপেক্ষা করার খবর প্রকাশের পর প্রায়ুথ চ্যান-ওচার সরকারের কঠোর সমালোচনা করা হচ্ছে।

 

প্রধানমন্ত্রী এক বৈঠকে বলেন, সবচেয়ে বড় কথা হলো বাড়িতে ও রাস্তায় অপেক্ষা করা কোভিডে আক্রান্তদের সংখ্যা আমরা কীভাবে কমাতে পারি-তা ভাবতে হবে।

 

(এসএএম/২৫ জুলাই ২০২১)