Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 03 Aug 2026 14:27
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা, নরসিংদী: নরসিংদীতে কোভিড ডেডিকেটেড হাসপাতালের জন্য ১০০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছে একটি বেসরকারি সংস্থা।

 

শনিবার বিকেলে কোভিড ডেডিকেটেড জেলা হাসপাতালে এসব সিলিন্ডার হস্তান্তর করা হয় হয়।

 

জানা গেছে, করোনা সংকটময় পরিস্থিতিতে রায়পুরা উপজেলার বজলুর রহমান এন্ড শাহানারা বেগম ফাউন্ডেশনের পক্ষ থেকে কোভিড ডেডিকেটেড হাসপাতালের জন্য একশত বড় অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়। কোভিড ডেডিকেটেড নরসিংদী জেলা হাসপাতালে ওই ফাউন্ডেশনের পরিচালক ফেরদৌস কামাল এসব সিলিন্ডার হস্তান্তর করেন।

 

জেলা প্রশাসনের পক্ষ থেকে সিলিন্ডারগুলো গ্রহণ করেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।

 

এ সময় জেলা প্রশাসক বজলুর রহমান এন্ড শাহানারা বেগম ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, বর্তমান করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে অক্সিজেনের এই ১০০টি বড় সিলিন্ডার নরসিংদী জেলার করোনা মোকাবেলায় ভূমিকা রাখবে। করোনা পরিস্থিতিতে প্রাপ্ত এ সিলিন্ডারগুলো জেলা সদরসহ উপজেলার হাসপাতালগুলোতে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা হবে।

 

সিলিন্ডার হস্তান্তর অনুষ্ঠানে সিভিল সার্জন মো. নূরুল ইসলাম, কোভিড ডেডিকেটেড জেলা হাসপাতালের মুখপাত্র ডা. এএনএম মিজানুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

(এসএইচআর/এসএএম/২৫ জুলাই ২০২১)