Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 25 Sep 2026 18:13
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আগামী ৮ জুন (বৃহস্পতিবার) থেকে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন কাউন্টারের মাধ্যমে নতুন নোট বিনিময় করা হবে। বাংলাদেশ ব্যাংকের কাউন্টারের পাশা্পাশি ঢাকা শহরের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের নির্ধারিত শাখা থেকেও পুরাতন নোটের পরিবর্তে নতুন নোট বিনিময় করা যাবে। সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত ২২ জুন পর্যন্ত জনসাধারণ পুরাতন নোটের পরিবর্তে নতুন নোট বিনিময় করতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞিপ্তিতে বলা হয়েছে, ২ টাকা থেকে ৫০ টাকা মূল্যমান পর্যন্ত নতুন নোট প্রতিটি একটি প্যাকেট করে বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে। একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না। তবে নোট উত্তোলনকালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে পরিমাণ নির্বিশেষে যে কোন মূল্যমানের ধাতব মুদ্রা গ্রহণ করতে পারবেন।

ঢাকা শহরের বাণিজ্যিক ব্যাংকের যেসব শাখা থেকে নোট বিনিময় করা যাবে সেগুলো হলো-ন্যাশনাল ব্যাংকের যাত্রাবাড়ী শাখা, জনতা ব্যাংকের আব্দুল গণি রোড কর্পোরেট শাখা, অগ্রণী ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখা, দি সিটি ব্যাংকের মিরপুর শাখা, সাউথইস্ট ব্যাংকের কাওরান বাজার শাখা, সোস্যাল ইসলামী ব্যাংকের বসুন্ধরা সিটি (পান্থপথ) শাখা, উত্তরা ব্যাংকের চকবাজার শাখা, সোনালী ব্যাংকের রমনা কর্পোরেট শাখা, ঢাকা ব্যাংকের উত্তরা শাখা, আইএফআইসি ব্যাংকের গুলশান শাখা, রূপালী ব্যাংকের মহাখালী শাখা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মোহাম্মদপুর শাখা, জনতা ব্যাংকের রাজারবাগ শাখা, পূবালী ব্যাংকের সদরঘাট শাখা, শাহজালাল ইসলামী ব্যাংকের মালিবাগ শাখা, ওয়ান ব্যাংকের বাসাবো শাখা, ইসলামী ব্যাংকের শ্যামলী শাখা, ডাচ-বাংলা ব্যাংকের এসএমই এন্ড এগ্রিকালচার শাখা (দক্ষিণখান), মার্কেন্টাইল ব্যাংকের বনানী শাখা, ব্যাংক এশিয়ার ধানমন্ডি শাখা।

(এসএএম/ ০০৫ জুন ২০১৭)