Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 23 Jul 2026 16:35
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড।

মঙ্গলবার (২৭ জুলাই) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় আলোচ্য প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে এককভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (Earning Per Share-EPS) হয়েছে ৮ পয়সা। আর সহযোগী কোম্পানির আয়সহ সমন্বিত ইপিএস হয়েছে ৯ পয়সা। আগের বছর একই সময়ে একক ইপিএস হয়েছিল ১৩ পয়সা, আর সমন্বিত ইপিএস হয়েছিল ১৩ পয়সা।

অন্যদিকে প্রথম দুই প্রান্তিকে তথা হিসাববছরের প্রথম ৬ মাসে (জানুয়ারি-জুন’২১) কোম্পানিটির একক ও সমন্বিত-দুটি ইপিএসই হয়েছে ১৫ পয়সা। আগের বছর একই সময়ে একক ইপিএস ছিল ১৭ পয়সা এবং সমন্বিত ইপিএস ছিল ১৬ পয়সা।

দুই প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৩ টাকা ১ পয়সা। আগের বছর একই সময়ে ক্যাশ ফ্লো ২ টাকা ৫৪ পয়সা ছিল।

গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ৪৫ পয়সা।

(এসএএম/২৭ জুলাই ২০২১)