Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 25 Sep 2026 18:11
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ফরেন এক্সচেঞ্জ কর্পোরেট শাখার উদ্যোগে ‘তাক্বওয়া অর্জনে মাহে রমজানের ভুমিকা’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৫ জুন, ২০১৭ সোমবার দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারের মোহাম্মদ ইউনুস অডিটোরিয়ামে এ মাহফিলটি অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মোঃ আব্দুল হামিদ মিঞা এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ব্যাংকের শরি‘আহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মোহাম্মদ আবদুস সামাদ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে নির্ধারিত বিষয়ের উপর বক্তব্য রাখেন। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মু. শামসুজ্জামান, আবু রেজা মোঃ ইয়াহিয়া ও মোঃ তাহের আহমেদ চৌধুরী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মোঃ শহীদুল্লাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের উর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তা-কর্মচারী, শাখার গ্রাহক ও শুভানুধ্যায়ীগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

(শামীম/ ০৫ জুন ২০১৭)