Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 10:20
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: বিশ্বব্যাপী কোভিডজনিত বিধিনিষেধ শিথিল করায় ম্যাকডোনাল্ড’সের বিক্রি ও মুনাফা অর্জনে প্রবৃদ্ধি হয়েছে।

 

সম্প্রতি প্রকাশিত প্রতিষ্ঠানটির দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’২১) বিক্রি ও আয় সম্পর্কিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসছে।

 

ফাস্ট ফুড চেইন জানায়, জুনের ৩০ তারিখে শেষ হওয়া প্রান্তিকে বিশ্বজুড়ে তাদের স্টোরগুলোতে বিক্রির হার ৪০ দশমিক ৫ শতাংশ বেড়েছে। ফলে প্রতিষ্ঠানটির মুনাফা ২২০ কোটি ডলার ছাড়িয়ে গেছে। যেখানে ২০২০ সালের একই সময়ে এর পরিমাণ ছিল ৪৮ কোটি ৩৮ লাখ ডলার।

 

ম্যাকডোনাল্ড’সের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্রিস কেম্পজিন্সকি বলেন, বিস্তৃত শক্তি ও স্থিতিস্থাপকতার কারণেই আমাদের এ অর্জন সম্ভব হয়েছে।

 

প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রের বাজারে প্রতিষ্ঠানটির বিক্রির হার প্রায় ২৬ শতাংশ বেড়েছে। ২০১৯ সালে এর পরিমাণ ছিল ১৫ শতাংশ। বিশেষ করে এক বছর আগে ক্রিস্পি চিকেন স্যান্ডউইচ চালুর পর থেকেই বিক্রি বাড়তে থাকে।

 

(এসএএম/০১ আগস্ট ২০২১)