Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 04 Aug 2021 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: নভেল করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় শহর সিডনিতে চলমান লকডাউন আরো এক মাস বাড়ানো হয়েছে।

বুধবার (০৪ আগস্ট) শহর কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়। অস্ট্রেলিয়ার সর্ববৃহৎ এ শহরটিতে জুনের শেষ থেকে লকডাউন চলছে। খবর: বিবিসি।

সিডনিতে চলতি বছরে এখন পর্যন্ত ২ হাজার ৫০০ জনের বেশি কভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। বুধবার নিউ সাউথ ওয়েলসে একদিনে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৭৭ জন। ২০২০ সালের মার্চ থেকে করোনার সংক্রমণ শুরু হওয়ার পর থেকে দেশটিতে এটিই এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।

নিউ সাউথ ওয়েলস রাজ্য প্রধান গ্লেডিস বেরিজিকলিয়ান জানান, জনসাধারণের জন্য যেসব নির্দেশনা দেয়া হয়েছে তা আমি সমর্থন করি। কেননা এগুলো নেওয়া হয়েছে সবার নিরাপত্তা নিশ্চিত করতে।

(এসএএম/০৪ আগস্ট ২০২১)