Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 28 Jul 2026 19:44
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: এন্ড টু এন্ড এনক্রিপটেড মেসেজিং নিয়ে মিথ্যাচারের অভিযোগে দায়ের করা মামলায় সাড়ে ৮ কোটি ডলার জরিমানার মুখে পড়তে যাচ্ছে বিশ্বের অন্যতম ভিডিও শেয়ারিং এ প্লাটফর্ম জুম।

 

গত শনিবার ক্যালিফোর্নিয়ার একটি জেলা আদালতে এ মামলা করা হয়েছিল।

 

এ প্লাটফর্মটির বিরুদ্ধে আরো অভিযোগ, তারা কিছু ব্যবহারকারীর ডাটা তাদের অনুমতি ছাড়া ফেসবুক ও গুগলে শেয়ার করেছে।

 

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট আর্সটেকনিকার খবরে বলা হয়, মামলা নিষ্পত্তিতে সাড়ে ৮ কোটি ডলার জরিমানা প্রদানে সম্মত হয়েছে জুম।

 

মামলার অভিযোগপত্রে বলা হয়, জুমের ফ্রি ও পেইড সব ধরনের ব্যবহারকারীর ডাটাই শেয়ার করা হয়েছে। অথচ জুম দাবি করে আসছিল, তারা এন্ড টু এন্ড এনক্রিপটেড সেবা দিচ্ছে।

 

আদালতের রায়ে যে সাড়ে ৮ কোটি ডলার জরিমানা হয়েছে, তা ক্ষতিগ্রস্ত ব্যবহারকারীদের কাছে পাঠানো হবে। তবে প্রত্যেক ব্যবহারকারী ১৫ ডলার থেকে ২৫ ডলার পেতে পারেন বলে মনে করছে ৯টু৫ম্যাক। আগামী দিনগুলোতে ব্যবহারকারীদের নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা সুরক্ষায় মনোযোগী হওয়ার অঙ্গীকার করেছে জুম।

 

শুরুতে দাবি করলেও ২০২০-এ দেখা যায় জুম আসলে এন্ড টু এন্ড এনক্রিপশন সুবিধা দিচ্ছে না। ওই খবর সামনে আসার পর ব্যক্তিগত গোপনীয়তা ও এনক্রিপশন সুবিধা উন্নয়ন করেছে তারা।

 

করোনা মহামারীর জেরে ভিডিও স্ট্রিমিং প্লাটফর্মটির আয় ১২ মাসের ব্যবধানে ৬২ কোটি ২৭ লাখ ডলার থেকে ২৭০ কোটি ডলারে দাঁড়ায়।

 

(এসএএম/০৫ আগস্ট ২০২১)