Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 19 Sep 2026 08:06
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: অস্ট্রেলিয়ায় বিতর্কিত কয়লাখনি প্রকল্পে বিনিয়োগের চূড়ান্ত অনুমোদন দিয়েছে ভারতীয় শিল্পগ্রুপ আদানি। কোনো ভারতীয় কোম্পানির অস্ট্রেলিয়ায় এটিই সবচেয়ে বড় বিনিয়োগ।

আদানি শিল্পগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান গৌতম আদানি জানান, বিশ্বের সবচেয়ে বড় কয়লাখনি প্রকল্পগুলোর একটি ‘কারমাইকেল কোল মাইন প্রজেক্টের’ এটাই প্রথম আনুষ্ঠানিকতা।

মঙ্গলবার এক বিবৃতিতে গৌতম আদানি বলেন, চলতি বছরের শেষ নাগাদ নির্মাণকাজের প্রস্তুতিমূলক কাজ শুরু হবে।

এদিকে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, এই কয়লাখনি প্রকল্পের মাধ্যমে বিনিয়োগ বাড়বে বলছে অস্ট্রেলিয়া সরকার। তবে সমালোচকেরা বলছেন, এই কয়লাখনি পরিবেশের জন্য বিপর্যয় ডেকে আনবে।

আদানি বলেন, ‘আদালতে আন্দোলনকারীদের বিরোধিতার মুখে পড়েছি আমরা। এমনকি রাস্তাঘাটেও বিরোধিতা হয়েছে। তবে এই প্রকল্প বাস্তবায়নে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।’

অস্ট্রেলিয়ার সুশীল সমাজ মনে করছেন, এই কয়লাখনি প্রকল্প পরিবেশের অপূরণীয় ক্ষতি করবে।

তবে কুইন্সল্যান্ডের প্রাদেশিক সরকার বলছে, এই কয়লাখনি প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

এই কয়লাখনি প্রকল্পে ১২ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় ধরেছে আদানি শিল্পগোষ্ঠী।

(এসএএম/ ০৬ জুন ২০১৭)