Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 03 Aug 2026 15:10
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: নরসিংদীতে সমাজের সুবিধাবঞ্চিত অনাহারি পথচারিদের ‘মেহমানখানা’য় আহার করাচ্ছেন কতিপয় যুবক।

 

নরসিংদী শহরের প্রাণকেন্দ্র জেলখানা মোড় মেজবান রেষ্টুরেন্ট এর সামনে গত মঙ্গলবার থেকে এ আপ্যায়ন কার্যক্রম শুরু হয়। প্রতিদিন যোহরের আজান দেয়ার সাথে সাথে মেহমানখানায় অনাহারীদের সমাগম শুরু হয়। চলে বিকাল ৩টা পর্যন্ত। চেয়ার টেবিলে বসে আয়েশ করে খাওয়া-দাওয়া শেষে হাসিমুখে ফিরে যান তারা।

 

নরসিংদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল পারভেজ মন্টির উদ্যোগে ওইদিন এ আপ্যায়ন কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মেহেদী মোর্শেদ। এতে অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী মডেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কামরুল ইসলাম, বিশিষ্ট ঠিকাদার ফারুক সরকার, মোতাহার হোসেন মৃধা, রহমান মৃধা, শফিকুল ইসলাম স্বপন প্রমূখ।

 

উদ্যোক্তা মোঃ মাজহারুল পারভেজ জানান, করোনা মহামারীতে পথেঘাটে ঘুরে বেড়ানো ছিন্নমূল অর্ধাহারী, অনাহারী মানুষদের কথা বিবেচনা করে অধ্যাপক মহসিন শিকদার ও মোকারম হোসেন ভুঁইয়াসহ কয়েকজনকে নিয়ে এ কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করি। এখানে প্রতিদিন দুই শতাধিক অনাহারিকে খাবারের ব্যবস্থা করা হচ্ছে।

তিনি বলেন, এখন পরিচিত অনেকেই আমাদের সাথে যুক্ত হওয়ার অভিপ্রায় জানিয়েছেন। করোনা বিপর্যয় দূর না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

(এসএএম/০৫ আগস্ট ২০২১)