
বিনিয়োগবার্তা ডেস্ক: যুক্তরাষ্ট্রের কর্মীদের অফিস ও অভ্যন্তরীণ পরিবেশে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে বিনিয়োগ ব্যাংক জেপি মরগান। খবর: রয়টার্স।
খবরে বলা হয়, কোভিড-১৯ প্রতিরোধী সম্পূর্ণ টিকা নেয়া কর্মীদেরও মাস্ক ব্যবহার করতে হবে বলে জানিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রের কোভিডের ডেল্টা ধরন ছড়িয়ে পড়ায় এমন নির্দেশনা দিয়েছে এ বিনিয়োগ ব্যাংকটি। এছাড়া টিকা না নেয়া কর্মীদের প্রতি সপ্তাহে অন্তত দুবার কোভিডের র্যাপিড পরীক্ষা করতে হবে বলেও জানিয়ে দিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
(এসএএম/০৯ আগস্ট ২০২১)