
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পিএসজিতে যাচ্ছেন মেসি। এ খবর আজকের নয়। বার্সেলোনা ছাড়ছেন—এ খবর নিশ্চিত হওয়ার আগেই জানানো হচ্ছিল নেইমারের সঙ্গে খেলতে প্যারিসে যাচ্ছেন মেসি। এখন তো বার্সেলোনার সঙ্গে সম্পর্কও শেষ হয়ে গেছে। এখন এ খবরটি কখন সত্যি হয়, সে অপেক্ষাই ছিল।
একটু আগে এ খবর নিশ্চিত করেছে ফ্রেঞ্চ পত্রিকা লে’কিপ।
মঙ্গলবার পত্রিকাটি জানিয়েছে, তিন বছরের জন্য পিএসজির সঙ্গে চুক্তি করেছেন মেসি। এরফলে মেসিকে নিয়ে সব জল্পনা-কল্পনার অবকাশ ঘটলো।
(ডিএফই/১০ আগস্ট, ২০২১)