Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 09:53
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: মার্কিন পরিবেশবান্ধব জ্বালানি মজুদ কোম্পানি আমব্রিতে ১৪ কোটি ৪০ লাখ ডলার বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের বৃহত্তম শিল্পগ্রুপ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

বিশ্বের শীর্ষ ধনী বিল গেটসের বিনিয়োগ ব্যবস্থাপনা সংস্থা পলসন অ্যান্ড কোং এবং অন্যান্য বিনিয়োগ প্রতিষ্ঠানের সঙ্গে এ বিনিয়োগ করবে রিলায়েন্স।

মঙ্গলবার এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি। খবর: রয়টার্স।

এক বিবৃতিতে রিলায়েন্স জানায়, প্রতিষ্ঠানটির মালিকানাধীন রিলায়েন্স নিউ এনার্জি সোলার লিমিটেডের মাধ্যমে আমব্রির ৪ কোটি ২৩ লাখ শেয়ার অধিগ্রহণের পরিকল্পনা করছে। ৫ কোটি ডলারের বিনিময়ে এসব শেয়ার অধিগ্রহণ করা হবে। রিলায়েন্স নিউ এনার্জি সোলার লিমিটেড ও আমব্রি যৌথভাবে বৃহৎ আকারের ব্যাটারি উৎপাদন সুবিধা স্থাপন করার ব্যাপারেও আলোচনা চালিয়ে যাচ্ছে। বৃহৎ এ ব্যাটারি উৎপাদন কারখানা ভারতে স্থাপন করা হতে পারে বলে জানায় প্রতিষ্ঠানটি।

অন্য এক বিবৃতিতে আমব্রি জানায়, উচ্চক্ষমতাসম্পন্ন উৎপাদন সুবিধা স্থাপনের জন্য তারা এ তহবিল ব্যবহার করবে। এর ফলে তারা যুক্তরাষ্ট্র ও বহির্বিশ্বে দীর্ঘস্থায়ী ব্যাটারি সিস্টেম সরবরাহ করতে পারবে।

(এসএএম/১১ আগস্ট ২০২১)