Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 24 Jul 2026 08:03
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ফুটবলের নতুন মৌসুমে পিএসজি যে কয়টি লিগ টুর্নামেন্ট খেলবে তার সবকয়টি জিততে চান লিওনেল মেসি। পিএসজিকে সবগুলো ট্রফি উপহার দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। দলটির সঙ্গে দুই বছরের চুক্তির পর সাংবাদিকদের একথা বলেছেন আর্জেন্টাইন অধিনায়ক।

বার্সেলোনা ছাড়ার সময় চোখের জলে ভিজেছিলেন মেসি। কান্না সামাল দিতে পারেননি। আর এখন সেই মুখে আনন্দের ঝিলিক। সারাক্ষণ মুখে হাসি লেগেই আছে। পিএসজিতে যোগ দিয়ে মেসি জানিয়েছেন তিনি খুব খুশি। বার্সেলোনায় খেলে আসা নেইমারের সঙ্গে আবার একত্রিত হচ্ছেন মাঠে। তাই বলছিলেন দারুণ খুশি লাগছে। মেসি খেলবেন নেইমার এবং এমবাপ্পের আক্রমণভাগে। এই তিন ফুটবলারের শক্তির বিচারে পিএসজির আক্রমণভাগ পরাশক্তিতে পরিণত। মেসি বলেছেন, ‘আমি এখন বিশ্বসেরা ফুটবলারদের সঙ্গে খেলতে যাচ্ছি।

একটা জটিলতার মধ্যে আটকে গিয়েছিলাম যেটি আমাকে সহজ করে দিয়েছে পিএসজি। এই ক্লাবের স্বপ্নটা অনেক বড়, তারা সাফল্য চায়। আমি এখানে এসেছি চ্যাম্পিয়নস লিগ জিততে। এখানকার অভ্যর্থনা আমাকে মুগ্ধ করেছে। বার্সেলেনা হতে রওনা দেওয়ার সময় খবর পেয়েছি প্যারিসে রাস্তায় রাস্তায় মানুষ অপেক্ষা করছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ।’

মেসির নাম লিখে যত জার্সি তৈরি করা হয়েছিল সব বিক্রি হয়েছে গেছে আধাঘণ্টার মধ্যেই। প্রতিটি হোম জার্সি ১৫ হাজার টাকা মূল্যে বিক্রি হয়েছে। আর অ্যাওয়ে ম্যাচের জার্সি ১০ হাজারের নিচে বিক্রি হয়েছে। যেখানে নেইমার এবং এমবাপ্পের হোম ম্যাচের জার্সি বিক্রি হয় ১০ হাজার টাকায়। মেসির জার্সি কিনতে সকাল হতে লাইনে দাঁড়ান মেসি ভক্তরা, পিএসজি ভক্তরা। অনলাইনে হাজার হাজার জার্সি বিক্রি হয়েছে।

মেসি যখন পিএসজিতে প্রবেশ করেন তার সঙ্গে তিন ছেলে এবং স্ত্রী ছিলেন। লালগালিচার ওপর দিয়ে হেঁটে গেছেন মেসি। দুই ধারে সব কর্মকর্তা আর বাহিরে হাজার হাজার সমর্থক। ছেলেদের গায়ে পিএসজির দেওয়া কিটস ছিল। মেসি পিএসজির জার্সি গায়ে প্যান্ট পরে মাঠে নেমেছিলেন। ফাঁকা পোস্টে গোল করার ছবিও ধারণ করেছেন সাংবাদিকরা। ফুটবল দুনিয়ায় ১০০-র বেশি আন্তর্জাতিক সংবাদমাধ্যম পিএসজির মেসিবরণ অনুষ্ঠান সম্প্রচার করেছে। ফরাসিদের উচ্ছ্বাস আর পিএসজির অভ্যর্থনা, যেন রাজকীয় সংবর্ধনা। মুগ্ধ হয়েছেন মেসি এবং তার স্ত্রী। ফ্রান্সের নানা সৌন্দর্য দেখে দারুণ খুশি। এখানেই এখন থাকতে হবে মেসি এবং তার পরিবারকে।

জানতে চাওয়া হয়েছিল যদি পিএসজি-বার্সেলোনা খেলা হয়? মেসি বললেন, ‘ভালোই হবে। আবার বার্সেলোনায় যাওয়া হবে।’ মেসির স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। মেসি বলেছেন, ‘আমি এক মাস ছুটি কাটিয়ে এসেছি। আমার নিজের প্রস্তুতি নিতে হবে। তার পরই পুরোদমে অনুশীলনে যোগ দেব।’

চুক্তি সম্পন্ন করে পিএসজির চেয়ারম্যান নাসের আল খেলাইফি বলেছেন, এই ক্লাবটির জীবনে সবেচেয়ে বড় ঘটনা এটি। এখন বলতে পারি আমরাই সেরা দল।’

(ডিএফই/১২ আগস্ট, ২০২১)