Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 28 Jul 2026 18:53
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: স্থায়ীভাবে যারা বাসায় থেকে অফিসের কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন, তাদের বেতনের কিছু অংশ কর্তনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের অন্যতম প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল।

সংবাদ সংস্থা রয়টার্সের এক খবরে এমন তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়, করোনা মহামারির কারণে আগে অফিসে বসে কাজ করতেন কর্মীরা। এখন যদি তারা স্থায়ীভাবে বাসায় বসে কাজ করার সিদ্ধান্ত নেন, তাহলে তাদের বেতন থেকে কিছু অংশ কাটা হবে। গুগলের এমন একটি ‘পে ক্যালকুলেটর’র স্ক্রিনশট পেয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

রয়টার্সের সংবাদে আরও বলা হয়েছে, বর্তমানে সিলিকন ভ্যালি বা প্রযুক্তি জগতে বাসায় বসে কাজ করলে বেতন কাটার উদ্যোগ নিয়েছে গুগল। এটা পরীক্ষামূলকভাবে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গুগলের পে ক্যালকুলেটর অনুযায়ী নির্ধারিত হবে কর্মীদের বেতন। এ বেতন কাটার বিষয়ে কোন কর্মী কোথায় থাকেন, সেখানকার জীবনমানের ব্যয়সহ বেশকিছু বিষয় দেখে বেতন নির্ধারিত হবে।

গুগলের এক মুখপাত্র জানিয়েছেন, কর্মীদের আবাসস্থলের ওপর ভিত্তি করে বেতনের বিষয় নির্ধারণ করা হয়। একজন কর্মী কোথা থেকে ডিউটি করেন এর ওপর ভিত্তি করে গুগল কর্মীদের বেতন দেয়।

গত জুনে চালু করা গুগলের ‘ওয়ার্ক লোকেশন টুল’ অনুযায়ী এসব কর্মী যদি বাসায় বসে পূর্ণাঙ্গ দায়িত্ব পালন করেন, তাহলে তাদের বেতন শতকরা ১০ ভাগ কেটে নেয়া হতে পারে।

(এসএএম/১২ আগস্ট ২০২১)