Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 14 Jun 2026 02:41
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

রাজবাড়ী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ঘরমুখো মানুষের বাড়ি ফেরা নিশ্চিত করতে ঈদের অাগে ও পরে ৭ দিন কাঁচামাল ব্যাতীত অন্যান্য সব ধরনের ট্রাক পারাপার বন্ধ থাকবে।

বুধবার (০৭ জুন) সকালে রাজবাড়ী জেলা প্রশাসন অায়োজিত ঈদ প্রস্তুতি সভায় এ তথ্য জানানো হয়। জেলা প্রশাসক মো. শওকত অালীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভয় জানানো হয়, অাসন্ন ঈদে ঘুরমুখো মানুষের বাড়ি ফেরা নিশ্চিত করতে দৌলতদিয়া প্রান্তের পুরাতন ৪টি ও নতুন ২টি ফেরিঘাট সচল রাখা হবে এবং গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। যাত্রী ও পরিবহন পারাপারে ছোট বড় ১৮টি ফেরি ও ৩৩টি লঞ্চ চলাচল করবে এ রুটে। লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন ও ফিটনেস বিহীন লঞ্চ চলাচল করলে নেয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা।

তাছাড়া এতে রাখতে হবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। যাত্রী পরিবহনে স্পিডবোট ও কোনো ধরনের জাহাজ চলাচল করবে না এ রুট দিয়ে। যাত্রীদের হয়রানি বন্ধ, বেশি ভাড়া আদায়, ছিনতাইকারীদের দৌরাত্ব বন্ধে সার্বক্ষণিক অাইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তদারকি করবে ঘাট এলাকায়। এছাড়া থাকবে ভ্রাম্যমাণ অাদালত। যানযট নিরসনে ট্রাফিক পুলিশসহ বিপুল সংখ্যক অাইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে দৌলতদিয়া প্রান্তে।

এসময় ফেরিঘাট সমস্যা, যানযট নিরসন, যাত্রী ও পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে বিঅাইডব্লিউটিএ, বিঅাইডব্লিউটিসি, পানি উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপথ বিভাগ, অাইন শৃঙ্খলা বাহিনীসহ স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করনে জেলা প্রশাসক মো. শওকত অালী।

(এমআইআর/ ০৭ জুন ২০১৭)