Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 24 Jul 2026 11:13
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বর্তমান সরকারের মেয়াদেই ভারতের সঙ্গে তিস্তা চুক্তি সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (০৭ জুন) রাজধানীর মহাখালীতে সেতুভবনে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের আমলেই তিস্তা চুক্তি হবে। ভারত এ ব্যাপারে অনড় রয়েছে। আমরাও আশাবাদী।

তিনি আরও বলেন, ফেনী নদীতে একটি সেতু নির্মাণ করা হবে। এ বিষয়ে আলোচনার জন্য ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী আগামী ৮ জুলাই ঢাকা আসছেন।

(এমআইআর/ ০৭ জুন ২০১৭)