Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 09:27
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বিশ্বের উন্নত দেশগুলোর অর্থনৈতিক জোট জি-৭ এর সদস্য দেশগুলোর নেতারা আফগানিস্তান পরিস্থিতি নিয়ে বৈঠকে বসবেন মঙ্গলবার (২৪ আগস্ট)। একথা জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। এই জোটের সদস্যদেশগুলো হচ্ছে জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র।

প্রতিবেদনে বলা হয়, ভার্চুয়ালি এই বৈঠক অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের মধ্যে আলোচনার পরই জি-৭ বৈঠকের ঘোষণা এলো। ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, মানবিক সংকট রোধে বিশ্ব সম্প্রদায়ের একত্রিত হওয়ার প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছেন দুই রাষ্ট্রপ্রধান।

(ডিএফই/২৩ আগস্ট, ২০২১)