Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 24 Jul 2026 22:21
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: সম্প্রতি, ব্যবহারকারীদের অ্যাকাউন্ট লগইন আরও দ্রুত, নিরাপদ ও সুবিধাজনক করতে নতুন একটি ফিচার চালু করেছে তাৎক্ষনিক মেসেজিং-এর জনপ্রিয় প্ল্যাটফর্ম ইমো। নতুন স্বয়ংক্রিয় ভেরিফিকেশন ফিচার ‘ফ্ল্যাশ কল’- এ ব্যবহারকারীরা ফোন কল যাচাইয়ের মাধ্যমে ইমোতে লগ ইন করতে পারবেন। এটি ব্যবহারকারীদের উন্নত সেবা প্রদান করবে এবং ভার্চুয়াল অনধিকার প্রবেশ ও ডেটালঙ্ঘন রোধে সুরক্ষা নিশ্চিত করবে।
নতুন এ ফিচারটি পূর্বের টেক্সট-ভিত্তিক ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) ভেরিফিকেশন কোড ম্যানুয়াল অন্তর্ভূক্তির ঝামেলা দূর করে, ব্যবহারকারীদের দিবে সহজ ও নিরাপদ ভাবে ইমোতে লগইন করে প্রিয়জনের সাথে যোগাযোগ করার সুবিধা।
এ ফিচারটি পেতে হলে, যে সিমকার্ডের নম্বর থেকে ইমো অ্যাকাউন্ট খোলা হবে তা ওই একই ডিভাইসে সক্রিয় থাকতে হবে। অন্যথায়, ব্যবহারকারী ফ্ল্যাশ কল ফিচারটি ব্যবহার করতে পারবেন না। ফ্ল্যাশ কল যাচাই করণের শর্ত পূরণ হলে, সেখানে একটি পপ-আপ উইন্ডো আসবে যেখানে ফ্ল্যাশ কল যাচাইকরণের জন্য নিরাপদ ও সফল লগইন করতে ব্যবহারকারীর অনুমতি চাওয়া হবে। এর ভিত্তিতেই ফ্ল্যাশ কল আসার পর অ্যাকাউন্টটি স্বয়ংক্রিয়ভাবে লগ ইন হয়ে যাবে। ব্যবহারকারী যদি অনুমতি না দিয়ে তা প্রত্যাখান করে দেয়, তখন ইমো অ্যাপ ভেরিফিকেশনের জন্য এসএমএস যাচাইকরণ মোডে প্রবেশ করবে।
বাংলাদেশ সহ সারা বিশ্বের সকল ব্যবহারকারীরা এখন তাদের ডিভাইসে ইমো অ্যাপটি আপডেট করে এ সুবিধা উপভোগ করতে পারবেন। ব্যবহারকারীদের সন্তুষ্টি ও গোপনীয়তার সুরক্ষাকে ইমো সবসময়ই গুরুত্ব সহকারে বিবেচনা করে এবং নতুন এ ফিচারটি ইমোর বিদ্যমান সুরক্ষা বলয়ে নতুন একটি মাত্রা সংযোজন করেছে। ব্যবহারকারীদের অনলাইন সুরক্ষা নিশ্চিতে এই ‘ফ্ল্যাশ কল’ফিচার ইমোর দায়িত্বশীল পরিচয়ের বহিঃপ্রকাশ; যা নেটিজেনদের কাছে ইমোকে আরও জনপ্রিয় করে তুলবে।
ইমো:
তাৎক্ষণিক যোগাযোগে বৈশ্বিক প্ল্যাটফর্ম ইমো। এ প্ল্যাটফর্মের লক্ষ্য পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষের সাথে অন্য প্রান্তের মানুষের যোগাযোগ সহজ, অংশগ্রহণমূলক ও স্বাচ্ছন্দ্যপূর্ণ করা। ইমো’র সুবিধাজনক অডিও ও ভিডিও সেবার মাধ্যমে বিশ্বের দেড়শ’টিরও বেশি দেশে, ৬২টি ভাষায় ২০ কোটিরও বেশি ব্যবহারকারী নিজেদের মধ্যে যোগাযোগ করেন। প্রচলিত অন্যান্য অ্যাপের চেয়ে ২০ থেকে ৩০ শতাংশ ডেটা ব্যবহার সাশ্রয় করে ইমো এবং ইমো’র শীর্ষস্থানীয় যোগাযোগ প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ব্যবহারকারীরা বিশ্ব জুড়েই তাদের বন্ধু, পরিবার বা বিভিন্ন কমিউনিটিতে সফলভাবে যোগাযোগের পাশাপাশি নানা বিষয় নিজেদের মধ্যে আদান-প্রদান করতে পারছেন।
ইমো এখন ফ্রি ডাউনলোড করা যাচ্ছে অ্যান্ড্রয়েড বা আইওএস -এ: https://imo.onelink.me/RAdY/2449a1f6

(ডিএফই/২৩ আগস্ট, ২০২১)