Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 08:57
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: কানাডীয় ড্রাগ ডেভেলপার ট্রিলিয়াম থেরাপিউটিকস ইনকরপোরেটেডকে কেনার ঘোষণা দিয়েছে মার্কিন ফার্মাসিউটিক্যাল জায়ান্ট ফাইজার। ২২৬ কোটি ডলারের চুক্তিতে এ অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে। এর মাধ্যমে ব্লাড ক্যান্সার থেরাপিতে শক্তিশালী হয়ে ওঠার চেষ্টা করছে সংস্থাটি।

এপির একটি প্রতিবেদনে বলা হয়েছে, ট্রিলিয়াম থেরাপিউটিকস ইনকরপোরেটেডের প্রতিটি শেয়ারের জন্য ফাইজার ১৮ ডলার ৫০ সেন্ট প্রদান করবে। এর আগে গত বছর ট্রিলিয়ামের ২ কোটি ৫০ লাখ ডলারের শেয়ার কিনেছিল ফাইজার। এবার বাকি শেয়ারগুলোও কিনে নেয়ার ঘোষণা দিল সংস্থাটি।

বাজারে ট্রিলিয়ামের এখনো কোনো পণ্য নেই। সংস্থাটির সম্ভাব্য চিকিৎসার মধ্যে রয়েছে বায়োলজিকস, যা ক্যান্সার কোষ শনাক্ত ও ধ্বংস করার জন্য রোগীর রোগ প্রতিরোধ ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করে।

গত মাসে ফাইজার জানিয়েছিল, কভিড-১৯ টিকা দ্বিতীয় প্রান্তিকে সংস্থাটির আয়ে প্রায় অর্ধেক অবদান রেখেছে। তবে ক্যান্সারের চিকিৎসাও সংস্থাটির জন্য ক্রমবর্ধমান আয়ের উৎস।

(ডিএফই/২৫ আগস্ট, ২০২১)