Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 23 Jul 2026 10:30
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ব্যবসা বহুমুখী করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্য ও প্রযুক্তি খাতের কোম্পানি জেনেক্স ইনফোসিস লিমিটেড। কোম্পানিটি তার সহযোগী প্রতিষ্ঠান (Subsidiary Company) লজিনেক্স লিমিটেড এর মাধ্যমে ই-কমার্স ব্যবসায় লজিস্টিকস সেবা দেবে।

মঙ্গলবার (৩১ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, লজিনেক্স লিমিটেডের (Loginex Limited) পরিশোধিত মূলধন ১০ লাখ টাকা। জেনেক্স ইনফোসিস কোম্পানিটির ৭৫ শতাংশ শেয়ার ধারণ করবে।

আগামী বছরের গোড়াতে কোম্পানিটি ব্যবসা শুরু করবে। তাতে বছরে ১৫ কোটি টাকা রাজস্ব আসবে বলে আশা করছে কোম্পানি কর্তৃপক্ষ।

(এসএএম/০১ সেপ্টেম্বর ২০২১)