Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 07 Sep 2021 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ৪ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন আরব আমিরাতের উইকেটরক্ষক ব্যাটসম্যান গুলাম সাব্বির। সোমবার (৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)।

আইসিসির দুর্নীতি বিরোধী ধারায় মোট ৬টি আইন ভঙ্গ করেছেন সাব্বির। ইতোমধ্যে এই শাস্তি মেনে নিয়েছেন তিনি। ফলে ২০২৫ সালের ২০ আগস্ট পর্যন্ত ক্রিকেটের বাইরে থাকতে হবে এই উইকেটরক্ষককে।

আইসিসির জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল বলেন, সাব্বির আরব আমিরাতের হয়ে ৪০টি ম্যাচ খেলেছে। আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে তার এসব সম্পর্কে স্পষ্ট ধারণা থাকার কথা ছিল। সে দুর্নীতি বিরোধী কয়েকটি সেশনেও অংশ নিয়েছিল। এটা খুবই দুঃখজনক যে সে আমাদের বিষয়গুলো জানায়নি। যদিও সে আমাদের সবকিছুতে সহায়তা করেছে। আমরা তাকে শাস্তি দিয়েছি, এটা বোঝাতেই যে ভুল করলে শাস্তি পেতেই হবে আর এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য।

আইসিসির ধারা ২.৪.৪ এ দুইবার, ২.৪.৫ এ দুইবার ২.৪.৬ এবং ২.৪.৭ ধারা ভঙ্গ করার দায়েই মূলত শাস্তি পেয়েছেন সাব্বির। ৬ সেপ্টেম্বর ২০২১ তারিখ থেকেই তার শাস্তির মেয়াদ শুরু হয়েছে।

৩৫ বছর বয়সী সাব্বির দেশের হয়ে ২৩টি ওয়ানডে এবং ১৭টি টি-টোয়েন্টি খেলেছেন। ২০১৭ সালে স্কটল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় তার। সর্বশেষ খেলেছেন ২০১৯ সালের এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে। এই উইকেটরক্ষকের টি-টোয়েন্টি অভিষেক ২০১৬ সালের ডিসেম্বরে আফগানিস্তানের বিপক্ষে। এই ফরম্যাটে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ তিনি খেলেছেন ২০১৯ সালের এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে। 

(ডিএফই/০৭ সেপ্টেম্বর, ২০২১)