
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: নতুন পাঠ্যসূচি উন্মুক্ত করন উদযাপন করেছে পেশাদার হিসাববিদদের প্রতিষ্ঠান দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)।
বুধবার (৮ সেটেম্বর ২০২১) আইসিএমএবি রুহুল কুদ্দুস অডিটয়িামে এ পাঠসূচি উম্মুক্ত করা হয।
বিএসইসি’র ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব মো: নজিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পাঠ্যসূচি উম্মুক্ত করেন। সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) এর প্রেসিডেন্ট এবং আইসিএমএবি’র সাবেক প্রেসিডেন্ট এ কে এম দেলোয়ার হোসেন এফসিএমএ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আইসিএমএবি প্রেসিডেন্ট আবু বকর ছিদ্দিক এফসিএমএ এর সভাপতিত্বে আইসিএমএবি’র ফেলো সদস্য ড.সৈয়দ আবদুল্লাহ আল মামুন এফসিএমএ পাঠ্যসুচির উপর প্রবন্ধ উপস্থাপন করেন।
অনুষ্ঠানে জানানো হয়, আইসিএমএবি’র নতুন পাঠ্যসূচি বাস্তবভিত্তিক এবং ৪র্থ শিল্পবিপ্লবের আঙ্গিকে দেশীয় পেশাজীবিদের পেশাগত হিসাব, অডিটিং এবং কর্পোরেট ব্যবস্থাপনা বিষয়ে আর্ন্তজাতিক মানে গড়ে তোলা। দেশের সরকারী বেসরকারী অর্থায়নে নতুন পাঠ্যসূচি যোগ্য ব্যবস্থাপক তৈরিতে ভূমিকা রাখবে। এই পাঠ্যসূচির আলোকে শিক্ষা ও প্রশিক্ষণ জাতীয় এবং আর্ন্তজাতিক বাজারে চাকুরীর ক্ষেত্র তৈরি করবে।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ নজিবুর রহমান নতুন পাঠ্যসুচি সময়মত সম্পন্ন করার জন্য আইসিএমএবি’র নেতৃত্বকে অভিনন্দন জানান। আইসিএমএবি এর নতুন পাঠ্যসূচী ছাত্রদের উন্নয়নের সাথে সাথে শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। এছাড়া পুঁজিবাজারের পূন:উন্নয়নে বিএসইসি এবং আইসিএমএবি এর মধ্যে নতুন অংশিদারিত্ব স্থাপনের জন্য আগ্রহ প্রকাশ করেন তিনি।
এসময় সিএমএদের পেশাগত মূল্যবোধের আলোকে কাজ করার উপদেশ দেন তিনি।
অতীতের নিরীক্ষা ক্ষেত্রে অপ্রত্যাশিত বিষয়গুলোর পুনরাবৃত্তি যেন না ঘটে সেজন্য সংশ্লিষ্টদের সজাগ থাকারও পরামর্শ দেন তিনি।
আইসিএমএবি’র প্রাক্তন প্রেসিডেন্ট এ এস এম শায়খুল ইসলাম এফসিএমএ এবং জসিম উদ্দিন আকন্দ এফসিএমএ অনুষ্ঠান বিষয়ে তাৎপর্যপূর্ণ বক্তব্য দেন। সহ-সভপতি মো: মামুনুর রশিদ এফসিএমএ স্বাগত বক্তব্য এবং অপর ভাইস প্রেসিডেন্ট মো: মনিরুল ইসলাম এফসিএমএ অংশগ্রহণকারী সম্মানিত বক্তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাউন্সিল সদস্য মো: আলী হায়দার চৌধুরী এফসিএমএ।
(এসএএম/০৯ সেপ্টেম্বর ২০২১)