Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 11 Sep 2021 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: শিল্প বিনিয়োগ কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে পাবলিক ইনভেস্টমেন্ট  ফান্ড বেশ কয়েকটি জ্বালানি সংস্থার সঙ্গে ২২টি চুক্তি স্বাক্ষর করেছে বিশ্বের বৃহত্তম জ্বালানি তেল রফতানিকারক প্রতিষ্ঠান সৌদি আরামকো। খবর: দ্য ন্যাশনাল।

সংবাদ মাধ্যমটির একটি প্রতিবেদনে বলা হয়েছে, সংস্থাটি বিশেষ করে শিল্পে স্থিতিশীলতা আনয়নের জন্য ডিজিটাল সমাধান বিকাশে জ্বালানি পরিষেবা সংস্থা হানিওয়েলের সঙ্গে একটি যৌথ উদ্যোগ প্রতিষ্ঠার চুক্তি স্বাক্ষর করেছে। যদিও আরামকো চুক্তির মূল্য প্রকাশ করেনি।

চুক্তিগুলো রাষ্ট্রীয় জ্বালানি তেল সংস্থার নামাত প্রোগ্রামের অংশ। এর মাধ্যমে সংস্থাটি শিল্প খাতে ব্যবসা বিস্তৃত করতে চায়। এটি আরামকোর বিদ্যমান ইন-কিংডমের টোটাল ভ্যালু অ্যাড (ইকতভা) প্রোগ্রামের পরিপূরক।

আরামকোর চেয়ারম্যান ইয়াসির আল রুমায়ান বলেন, নামাত ইকতভার মতো প্রোগ্রামগুলো বৃহৎ আকারের বিনিয়োগ অংশীদারিত্বের মাধ্যমে সৌদির শিল্প, প্রযুক্তি টেকসই অবকাঠামো উন্নত করতে চায়। ধরনের উদ্যোগ অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বৈচিত্র্যকে আরো গতিশীল করতে সহায়তা করে। পাশাপাশি উদ্যোগ জ্বালানি সরবরাহে নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে, শিল্প উৎপাদন চেইনকে কার্যকরভাবে স্থানীয়করণ করতে এবং আরো ভালো কমসংস্থান দক্ষতা তৈরি করবে।

আরামকো এয়ার লিকুইড, হ্যালিবার্টন, বেকার হিউজেস শ্লুমবার্গারসহ কার্বন ক্যাপচার সিকোয়েস্ট্রেশনে সম্ভাব্য অংশীদারিত্বের বিষয়ে চুক্তি স্বাক্ষর করেছে। সংস্থাটি একটি স্থানীয় শিল্প রসদ কেন্দ্র তৈরির জন্য ডিএইচএল এবং একটি বর্জ্য ব্যবস্থাপনা সংস্থা প্রতিষ্ঠার জন্য ফরাসি কোম্পানি ভিউলিয়ার সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। রাষ্ট্রীয় জ্বালানি তেল সংস্থাটি স্যামসাং ইঞ্জিনিয়ারিং, হুন্দাই সাইপেমের সঙ্গে ইঞ্জিনিয়ারিং, ক্রয় নির্মাণ চুক্তি স্বাক্ষর করেছে।

আরামকোর প্রেসিডেন্ট প্রধান নির্বাহী আমিন নাসের বলেন, নামাত আমাদের অংশীদারদের আরামকোর দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি কৌশলে অংশগ্রহণ এবং রাষ্ট্রের সম্প্রসারিত জ্বালানি রাসায়নিক সরবরাহ চেইনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সুযোগ তৈরি করে দেবে।

গত বছরের শেল, ডাচ কোম্পানি এএমজি রিসাইক্লিং, স্টিল-প্লেট প্রস্তুতকারক চীনের সুজু এক্সডিএম, শিল্পের থ্রিডি প্রিন্টিং, জ্বালানি ব্যবস্থাপনা, রিসাইক্লিং চিপ উৎপাদনে অংশীদারিত্বের ওপর ভিত্তি করে চুক্তিগুলো স্বাক্ষর হয়েছে। গত মার্চে আরোমকো সিমেন্স এনার্জির সঙ্গে একটি তেলকূপের জন্য সরঞ্জাম পেতে দীর্ঘমেয়াদি পরিষেবা চুক্তি স্বাক্ষর করেছিল।

(এসএএম/১১ সেপ্টেম্বর ২০২১)