Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 11 Sep 2021 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ নভেম্বর ঘটে যাওয়া ন্যাক্কারজনক ঘটনার ২০ বছর পূর্তি শনিবার। বর্ষপূর্তিতে দেশবাসীর প্রতি ঐক্যের ডাক দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও পেন্টাগনে  আল কায়েদার হামলায় প্রাণ হারানো ২ হাজার ৯৭৭ জনের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এ আহবান জানান তিনি। খবর: বিবিসি।

বিবিসির খবরে বলা হয়, শনিবার যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলার ২০ বছর পালিত হচ্ছে। প্রেসিডেন্ট বাইডেন ওই হামলায় ভুক্তভোগীদের সম্মান জানিয়েছেন।

এক ভাষণে তিনি বলেন, আমরা সম্মান জানাই তাদের প্রতি যারা মিনিট, ঘণ্টা, মাস এবং বছরের পর বছরের জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়েছিলেন। কেউ কেউ উদ্ধারকাজ চালাতে গিয়েও জীবন দিয়েছেন।

বাইডেন আরও বলেন, যত সময়ই পার হোক না কেন, দিনটি আগের সেই কষ্টগুলো অনুভব করায়। যেন কয়েক সেকেন্ড আগেই অনাকাঙ্খিত সংবাদটি পেলেন।

হামলার পর যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রতি দেশটির নাগরিকদের অসন্তোষ, ক্ষোভ, ক্রোধ এবং সহিংসতার কথাও স্বীকার করেন বাইডেন। তবে, ঐক্যই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি বলে উল্লেখ করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা শিখেছি, ঐক্য কখনো ভাঙে না।

(এসএএম/১১ সেপ্টেম্বর ২০২১)