Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 12 Sep 2021 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: কেন তিনি বিশ্বের অন্যতম সেরা ফুটবলার তা আরেকবার বুঝিয়ে দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডে দ্বিতীয় অধ্যায়ের প্রথম ম্যাচে মাঠে নেমেই তিনি করলেন জোড়া গোল। গতকাল তার অনবদ্য পারফরম্যান্সে ভর করে ইংলিশ প্রিমিয়ার লিগ ম্যাচে নিউক্যাসলকে ৪-১ গোলে হারিয়েছে রেড ডেভিলরা।

২০০৩-০৯ পর্যন্ত ম্যানইউতে খেলেছেন রোনালদো। এরপর ২০০৯-১৮ পর্যন্ত ক্যারিয়ারের সেরা সময়টা তিনি কাটান রিয়াল মাদ্রিদে। রিয়ালের জার্সিতে অবিশ্বাস্য সব কীর্তি গড়া এ খেলোয়াড় ২০১৮ সালে পাড়ি জমান জুভেন্টাসে। সেখানে ছিলেন তিন মৌসুম। এবারের গ্রীষ্মকালীন দলবদলের একেবারে শেষ দিকে জুভেন্টাস ছেড়ে ম্যানইউতে যোগ দেন রোনালদো।

৩৬ বছর বয়সী ফরোয়ার্ড ম্যানইউর চিরাচরিত লাল জার্সিতে ফিরেই যেন ফিরে পেলেন তারুণ্য। প্রথমার্ধের যোগ করা সময়ে গোল করে দলকে লিড এনে দেন। মানকুইলোর গোলে ৫৬ মিনিটে সমতা আনে নিউক্যাসল। যদিও ৬২ মিনিটে আবারো ব্যবধান বাড়ান রোনালদো।

ম্যানইউর হয়ে অন্য দুটি গোল করেন ব্রুনো ফার্নান্দেজ ও হেসে লিনগার্ড।

(ডিএফই/১২ সেপ্টেম্বর, ২০২১)