Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 15 Sep 2021 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান আলফাবেটের অঙ্গপ্রতিষ্ঠান গুগলকে ১৭৭ মিলিয়ন ডলার বা দেড় হাজার কোটি টাকার বেশি জরিমানা করেছে দক্ষিণ কোরিয়া। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) জরিমানার বিষয়টি জানিয়েছে কোরিয়া ফেয়ার ট্রেড কমিশন (কেএফটিসি)। সারা বিশ্বে ৮০ ভাগ মোবাইল ফোনে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়। জনপ্রিয় এই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটি যাতে স্থানীয় স্মার্টফোন নির্মাতারা মডিফাই করতে না পারে তার সব ব্যবস্থা করে রেখেছে গুগল। আর দক্ষিণ কোরিয়ার আপত্তি এখানেই।

মোবাইল অপারেটিং সিস্টেমের বাজার নিয়ন্ত্রণে গুগলের পরেই আছে আরেক মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। গুগল ও অ্যাপলের আধিপত্যবাদী আচরণে লাগাম টানতে সম্প্রতি আইন পাশ করে দক্ষিণ কোরিয়া, যেটি ১৪ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। সেই আইনের আওতায় জরিমানা করা হয়েছে গুগলকে। জরিমানার প্রতিক্রিয়ায় গুগল জানিয়েছে, তারা আপিল করবে।

(ডিএফই/১৫ সেপ্টেম্বর, ২০২১)